সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

গণতন্ত্রের ওপর ট্রাম্পের ‘চরমপন্থী’ আক্রমণের নিন্দা জানালেন জো বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থী’ সমর্থকদের কড়া সমালোচনা করে তাদেরকে আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে বর্ণনা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের চাঙ্গা করতে বৃহস্পতিবার তার প্রাইম টাইম ভাষণে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন গণতন্ত্রের সূতিকাগার ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) মতাদর্শকে আলিঙ্গনকারী রিপাবলিকানদের উপর কড়া আক্রমণ করেন এবং তাদের মোকাবেলায় তার নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানান। ফিলাডেলফিয়ায় যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র এবং দুই শতাব্দীরও বেশি আগে মার্কিন সংবিধান গৃহীত হয়েছিল, সেই স্থানটির কাছেই বাইডেন জোরালো কন্ঠে বলেন, “ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির সম্মুখীন করে।”


তিনি বলেন, “তারা ক্ষোভকে আলিঙ্গন করে। তারা বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। তারা সত্যের আলোতে নয় বরং মিথ্যার ছায়ায় বসবাস করে।”গত বছরে পরাজয় মেনে নিতে অস্বীকার করা কট্টর ট্রাম্প সমর্থকদের দ্বারা ইউএস ক্যাপিটলে হামলার প্রসঙ্গে ৭৯ বছর বয়স্ক বাইডেন বলেন, “আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।”

কট্টর রক্ষণশীলদের দ্বারা গর্ভপাতের অধিকারের উপর দেশব্যাপী আক্রমণ এবং গর্ভনিরোধ থেকে সমকামী বিবাহসহ অন্যান্য স্বাধীনতার ব্যাপারে ভয় দেখানোর কথা উল্লেখ করে মার্কিন নেতা অভিযোগ করেছেন যে ‘এমএজিএ’ বাহিনী ‘এই দেশটিকে পিছনে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’নভেম্বরে কংগ্রেসের ভারসাম্য নিয়ন্ত্রণে বাইডেন সরাসরি মূলধারার রিপাবলিকানদের কাছে ডেমোক্রাটদের সাথে যোগ দেওয়ার এবং ট্রাম্পের রাজনীতির ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit