সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

পরাজয়ের দিনে অনন্য মাইলফলক ছুঁলেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ও রাসেল ডমিঙ্গোর কোচিংয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আশানুরূপ ফল পাচ্ছিল না বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফর থেকেই দলে পরিবতর্নের হাওয়া লাগে।  দেশে ফিরেই ডমিঙ্গোকে সরিয়ে আনা হয় ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। 

নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের উপর। কিন্তু যেই লাউ সেই কদু অবস্থা।  তিনদিনেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ মিশন। 

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারের পর বৃহস্পতিবার শ্রীলংকার কাছেও ২ উইকেটে হারল টাইগাররা।

আর এমন পরাজয়ের দিনেও অনন্য এক রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব।    

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান ও ৪০০ উইকেট শিকারের দুর্দান্ত এক মাইলফলক ছুঁলেন সাকিব। এতোদিন এ রেকর্ড ছিল শুধু ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়ানে ব্রাভোর।  বৃহস্পতিবার সেই ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ অধিনায়ক। 

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট আগেই পেয়েছেন সাকিব।  শুধু অপেক্ষা ছিল রানসংখ্যার।

বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।  এরইসঙ্গে তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূরণ করেন সাকিব। তাতে ব্রাভোর ক্লাবেও নাম উঠে গেল তার।

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১০.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit