শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপনের পুরস্কার সমুহ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাংলা রচনা, হামদ-নাথ, কেরাত, কবিতা, ইংরেজি রচনা, আবৃত্তি, জারিগান,রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত, লোক সংগীত, দেশাত্ববোধক গান, বক্তব্য,লোক নৃত্য এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড ও শ্রেষ্ঠ রেঞ্জারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit