মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

‘করোনাকালে মেডিকেলে অটোপাশের প্রস্তাব এসেছিল, আমি রাজি হইনি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমাদের দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী রয়েছে। হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যন্ত্রপাতি সচল রাখলে, ডাক্তার নার্সদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভালো রাখতে হবে। রেগুলার সুপারভিশন করতে হবে। তবেই দেখবেন হাসপাতাল আন্তর্জাতিক মানের হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে কুমিল্লা ও এর আশপাশের ৬ জেলার বিভিন্ন স্বাস্থ্য স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, করোনার সময়ে আমাকে অনেকেই বলেছিল মেডিকেল স্টুডেন্টদের অটোপাশ দেওয়ার জন্য। আমি সাফ জানিয়ে দিয়েছি, না এটা হবে না। পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমেই পাশ করে আসতে হবে মেডিকেল স্টুডেন্টদের। 

করোনার টিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বহু দেশে বিনামূল্যে টিকা দেয়নি। টাকা দিয়ে কিনে নিতে হয়েছে। আমরা সব মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. আবুল বাসার খুরশিদ আলম, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit