বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পুলিশ কর্তৃক মনিরামপুর প্রেসক্লাবের সম্পাদককে লাঞ্চিতের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামসপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেনকে থানা অভ্যন্তরে দুইজন সাব ইন্সপেক্টর(এসআই) কর্তৃক লাঞ্চিত করার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা ফুসে উঠেছে। অবিলম্বে ওই দোষি সাবইন্সপেক্টর আবু বক্কর ও আলমগীর হোসেনকে প্রত্যাহারসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবিতে গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল পঁচটায় মনিরামপুর প্রেসক্লাব আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ।

সহকারি অধ্যাপক বাবুল আকতারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, অধ্যাপক আব্বাস উদ্দিন, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি ফারুক আলম , ইলিয়াস হোসেন, এসএম সিদ্দিক, সহকারি অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, প্রভাষক নুরুল হক, আসাদুজ্জামান রয়েল, অশোক বিশ্বাষ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, তারিকুল রায়হান, নাসিম রেজা প্রমুখ। অতিশিঘ্রই থানার এসআই আবু বক্কর ও আলমগীর হোসেনকে প্রত্যাহারসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি করেন সাংবাদিকরা। অন্যথায় অরো কঠিন কর্মসূচি পালনের ঘোষনা দেওয়া হয়। এ দিকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর ই আলাম সিদ্দিকী জানান, ইতিমধ্যে সাব ইন্সপেক্টর আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার সকালে তুচ্ছ একটি ঘটনায় এসআই আবু বক্কার মোহানপুর এলাকার দুইজন দিনমজুরকে আটকের পর তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। এ ব্যাপারে থানায় গিয়ে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রতিবাদ করলে এসআই আবু বক্কার ও এসআই আলমগীর তাকে অকথ্যভাষায় গালিগালাজসহ লাঞ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit