বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

‘সালাম’ দিয়ে ছিনতাই করতো তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : সালাম দিয়ে মানুষের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে সবকিছু কেড়ে নিতো তারা। এমন একটি ‘সালাম পার্টি’ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘এই চক্রের সদস্যরা ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে টার্গেট ব্যক্তিকে পথে সালাম দিয়ে আটকায়। সাধারণত সালাম দিলে পরিচিত ভেবে মানুষজন একটু থামে। চক্রের সদস্যরাও তাদের থামিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। আশপাশে তাদের অন্য সদস্যরা ঘাপটি মেরে বসে থাকে। এরপর সবাই মিলে হুমকি দিয়ে কাজ না হলে অস্ত্র আছে বলে ভয়ভীতি দেখায় এবং টার্গেট ব্যক্তির সবকিছু নিয়ে সটকে পড়ে।’

পুলিশ কর্মকর্তা বলেন, ‘যেহেতু তাদের কাছে কোনও অস্ত্র থাকতো না, সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা করতো। তাই তাদের চিহ্নিত করে গ্রুপটিকে ধরা কঠিন ছিল। যেহেতু তাদের সঙ্গে কোনও আলামত নেই।’

সর্বশেষ গত ২১ আগস্ট আগারগাঁও ডাক ভবনের সামনে এক ব্যক্তির কাছ থেকে এভাবে ৮০ হাজার টাকা লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তারা দুইজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতার দুজন হলেন মো. পিন্টু মিয়া (৩২) ও মো. সুমন (৩৫)। তারা টার্গেট করা ব্যক্তিকে চলতি পথে সালাম দিয়ে গতিরোধ করে পরিচিত হওয়ার ভান করে প্রথমে সময়ক্ষেপণ করতেন। এর মধ্যে আশপাশে ঘাপটি মেরে থাকা আরও কয়েকজন এসে ঘিরে ধরতেন। কখনও হুমকি দিয়ে আবার কখনও ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে নিতেন তারা।

এ ধরনের প্রতারণা এড়াতে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘পথে কেউ সালাম দিয়ে সময়ক্ষেপণ করতে চাইলে যেন এ বিষয়ে সতর্ক থাকেন সবাই। কোনোভাবেই দাঁড়ানো যাবে না বা এমন হলে পুলিশকে বিষয়টি জানাবেন।’

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit