শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

৮৮ বল খেলেই অস্ট্রেলিয়ার জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর রীতিমত ধুঁকছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে রেগিস চাকাভার দল।অজিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে মাত্র ৮৮ বলেই লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।

প্রথম ওয়নডেতে ৫ উইকেটে হেরেছিল জিম্বাবুয়ে। এবার দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে তারা। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা। টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানে তাদের ৩ উইকেট তুলে নেন এই পেসার।

মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার করেন ক্যামেরুন গ্রিন। জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।

তবে এরপর স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারি জয়ের বন্দরে পৌছে দেন অস্ট্রেলিয়াকে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit