শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ঝালকাঠিতে ধর্ষনের অভিযোগে মামলা,গ্রেফতার ৪

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৭৪ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে নাবালিকা কে ধর্ষন ও ধর্ষনের সহায়তার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক নাবালিকা নারী।আসামীরা হলো, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মোতালেব সিকদারের ছেলে মোঃ মোজাফফর সিকদার(৪৮),একই থানার মতিউর রহমানের ছেলে মোঃ আরিফ হোসেন(৩০),মোসাঃ শাহিদা বেগম(৪৫) স্বামী মোঃ লিটন হাওলাদার, মোসাঃ আসমা বেগম(৪২) স্বামী মোঃ লিটন হাওলাদার ও ঝালকাঠি জেলার নলছিটি এলাকার বেলাল হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(৩৫)।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামের শাহিদা বেগমের সাথে ঢাকায় থাকাকালীন সময়ে ঐ বালিকার সাথে একটি সম্পর্ক গড়ে উঠে তারই সুবাধে বিগত ২৯ আগস্ট শাহিদার বাসায় মেয়েটি বেড়াতে আসে।

ঐদিন বিকেলে আসামীরা তাকে অনৈতিক কাজের জন্য টাকার প্রলোভন দেখায় তাঁতে সে রাজি না হলে এক পর্যায়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। ভুক্তভূগীর বাড়ি ঢাকার কেরানিগঞ্জে বলে জানিয়েছে।এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, উক্ত ঘটনায় ৫জনকে আসামী করে মামলা করা হয়েছে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে আর বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit