বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

প্রেমের সম্পর্কে আকাশ হত্যা, নারীসহ ২ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র আকাশ হত্যা মামলায় নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। 

বুধবার সকালে জেলা ও দায়রা আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্তাপ্তরা হলেন হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর ও তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী। 

মামলার বিবরণে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পাওনা টাকার দ্বন্দ্বের জেরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২১ সালের চার এপ্রিল হবিগঞ্জের তেগরিয়া গ্রামের ১৭ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্র আয়বুর রহমান খোকনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় আনা হয়। সেখানে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরাও আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

চার আসামির মধ্যে জান্নাতী ও সিদ্দিক নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নিদের্শ দেয়া হয়েছে। 

মামলার অপর দুই আসামি সাবিনা ও সুমন অপাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। 

তবে রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। নিহত আকাশের বাবা জানান, তিনি আদালতে আসামিদের ফাঁসি দাবি করেছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit