বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

ইউক্রেনের জন্য হিমার্স ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য হিমার্স ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তার এ তথ্য জানিয়েছে। খবর নিউজ উইকের।

হিমার্স ও গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (জিএমএলআরএস) তৈরি করে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

লকহিড মার্টিনের একটি কারখানা রয়েছে আরকানসাস রাজ্যের ক্যামডেন শহরে। সম্প্রতি ওই কারখানা পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অ্যাকুইজিশনবিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপ্লানতে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানা পরিদর্শন শেষে ওই কর্মকর্তা হিমার্সের উৎপাদন বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমরা ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রেখেছি। গুরুত্বপূর্ণ অস্ত্র ও অস্ত্রব্যবস্থার উৎপাদন বাড়াতে আমরা সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছি।

এর মধ্যে রয়েছে আরও অস্ত্র কেনার জন্য তহবিল সরবরাহ, উৎপাদন বাড়ানো এবং আরও কর্মী নিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করা।

রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনীয় বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র হিমার্স।

ইউক্রেন এখনও হালকা ওজনের ও কাঁধে বহনযোগ্য ওই অস্ত্র মোতায়েন করেছে। এর মাধ্যমে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলাও চালানো যায়।

২৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit