বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

রাশিয়ায় সামরিক মহড়ার জন্য পৌঁছেছে বিদেশি সেনারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সেনারা সেখানে পৌঁছেছে। চীনও এ মহড়ায় অংশগ্রহণ করবে। মস্কো ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তারা এমন মহড়া চালাতে যাচ্ছে। 

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশ, ভারত, মঙ্গোলিয়া ও সিরিয়াসহ ক্রেমলিনের বন্ধুপ্রতিম দেশগুলোর সেনারা।

জানা যায়, আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়াটি ওখতস্ক সাগর ও জাপান সাগরের জলসীমার পাশাপাশি রাশিয়ার পূর্বাঞ্চলের সাতটি সামরিক প্রশিক্ষণ এলাকাজুড়ে চালানো হবে। ২০১৮ সালে একই ধরনের সামরিক মহড়া চালানো হয়েছিল।

এ মাসের শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে তারা এ সামরিক মহড়ায় অংশ নেবে। তবে তারা কত সেনা পাঠাচ্ছে সে ব্যাপারে কিছু জানায়নি।

বেইজিং এক বিবৃতিতে বলেছে, যৌথ এ সামরিক মহড়ায় তাদের অংশগ্রহণের সঙ্গে ‘বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫০ হাজারেরও বেশি সেনা এবং ১৪০টি বিমান ও ৬০টি জাহাজসহ সামরিক সরঞ্জামাদির পাঁচ হাজার ইউনিট ভস্তক-২০২২ নামের এ সামরিক মহড়া চালাবে।

এতে আরও বলা হয়, মহড়ায় অংশ নিতে যাওয়া সেনারা রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে অবস্থিত সার্গেইয়েভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছেছে এবং তারা প্রস্তুতি নেওয়া ও তাদের অস্ত্র গ্রহণের কাজ শুরু করেছে।

তবে এই সামরিক মহড়ায় প্রত্যেক দেশ থেকে কত সেনা আসছে সে বিষয়ে কিছু বলেনি মস্কো।

 

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit