বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), সাহাদৎ হোসেন (২০), মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিবেশী সাকিব বলেন, কেরানীগঞ্জের জিনজিরার নম্বর এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই এলাকার শিশুসহ ৬ দগ্ধ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit