বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে পৃথক দুর্ঘটনায় ০৩ জনের মৃত্যু

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০৮ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকালে উপজেলার ধোপাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের ও ওই দিন দুপুরে মালশন গ্রামে জমির ডোবার পানিতে পড়ে এক বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার বিকেলে পোয়াতাপাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্টে নিহত যুবকের নাম রনি হোসেন (২৮)। সে উপজেলার ধোপাপাড়া গ্রামের খলিল রহমানের ছেলে। আর পানিতে পড়ে নিহত শিশুরা হলেন, মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সি মেয়ে আমেনা খুতন ও পোয়াতাপাড়া গ্রামের সবুজ প্রামানিকের পাঁচ বছর বয়সি মেয়ে সুমি খাতুন।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রবিবার সকাল ৭ টার দিকে যুবক রনি বাড়ির একটি কক্ষে বিদ্যুতের নষ্ট তার ঠিক করছিলেন। এ সময় কাজ করতে লেগে বিদ্যুতের তারের স্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। এদিন দুপুরে মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সি মেয়ে আমেনা খুতনকে নিয়ে তার এক চাচাতো বোন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই বোন বাড়ির ভিতরে গেলে শিশু আমেনা হামকুড়ি দিতে দিতে জমির ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের লোকজন ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, এর আগে শনিবার বিকেলে শিশু সুমি ও তার এক চাচাতো বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা-ধুলা করছিলেন। এ সময় শিশু সুমি পুকুরে খেলনাপাতি ও হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যায়। পৃথক তিনটি দুর্ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit