বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পর্যাপ্ত ঘুমে কমবে হৃদ্‌রোগের ঝুঁকি, বলছে গবেষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মানুষের পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুম কম হলে দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা। এর মধ্যে হৃদ্‌রোগ অন্যতম।  

২০২২ সালের ‘ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিয়োলজি কংগ্রেস’-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে- পর্যাপ্ত ঘুম হলে এড়ানো যায় প্রায় ৭০ শতাংশ হৃদ্‌যন্ত্রের সমস্যা।

যথাযথ ঘুম না হলে স্ট্রোক ও হৃদ্‌রোগের আশঙ্কা বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে সেই গবেষণায়।

জানা গেছে, ‘দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ’–এর এক দল বিজ্ঞানীর করা এই গবেষণায় অংশ নিয়েছিলেন ৭,২০০ জন। অংশগ্রহণকারীদের ৬২ শতাংশ ছিলেন পুরুষ। গড় বয়স ছিল ৫৯ বছর। গবেষণার প্রাথমিক পর্যায়ে কারও কোনও হৃদ্‌রোগের সমস্যা ছিল না। গবেষকরা ১০ বছর ধরে প্রতি দু’বছর অন্তর পরীক্ষা করেন অংশগ্রহণকারীদের।

কতটা ঘুম হচ্ছে, তার ভিত্তিতে যারা গবেষণায় অংশ নিয়েছিলেন, তাদের পাঁচ ভাগে ভাগ করেন গবেষকরা।

গবেষণার ফল বলছে, ঘুমের নিরিখে যারা সবচেয়ে খারাপ ধাপে ছিলেন তাদের তুলনায় সবচেয়ে ভাল ধাপে থাকা ব্যক্তিদের হৃদ্‌রোগ ও স্ট্রোকের আশঙ্কা প্রায় ৭৫ শতাংশ কম। 

সেখান থেকেই উপলব্ধ তথ্য জানাচ্ছে, সকলেই যদি পর্যাপ্ত ঘুমাতো, তবে ৭২ শতাংশ ক্ষেত্রে নতুন করে স্ট্রোক ও হৃদ্‌যন্ত্রের সমস্যা সৃষ্টির আশঙ্কা কমত বলেও গবেষকদের মত। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit