বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

রাশিয়ায় আসা ইউক্রেনীয়দের যেসব সুবিধা ঘোষণা করলেন পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকজনের জন্য আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার আর্থিক সুবিধা প্রবর্তন সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন তিনি। খবর আলজাজিরার। রয়টার্সের খবরে বলা হয়, ডিক্রিটির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা, প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন। 

ডিক্রিতে বলা হয়েছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যারা ইউক্রেন ভূ-খণ্ড ত্যাগ করে বাধ্য হয়ে রাশিয়ায় এসেছেন, তাদের মাসে ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে। রাশিয়ার একটি সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে ডিক্রিটি। রাশিয়ায় আসা প্রতিবন্ধী ব্যক্তিরাও একই পরিমাণ মাসিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন। অন্তঃসত্ত্বারা এককালীন আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নাগরিকদের এই আর্থিক সুবিধা দেওয়া হবে। স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল। এ দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেয় রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের নিন্দা জানায় ইউক্রেন ও পশ্চিমারা। তারা মস্কোর এই পদক্ষেপকে বেআইনি হিসেবে অভিহিত করে। গত ২৪ ফেব্রুয়ারি পুতিন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে রাশিয়ায় আসা প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার রুবল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit