শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

আটোয়ারীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আয়োজনে আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি,বিদ্যুতের অসহনীয় লোডশেডিং,বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও নৈরাজ্য সৃষ্টি এবং গণতান্ত্রিক আন্দোলনের কর্মী নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আটোয়ারী উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। এসময় জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান। এছাড়া বক্তারা বলেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নামতে গেলে হামলা-মামলা, হত্যা ও গুমের শিকার হচ্ছে বিএনপি সহ বিরোধীদলীয় নেতাকর্মীরা। এছাড়া দেশে আজ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে অতিষ্ঠ দেশবাসী। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী করেছেন বক্তারা। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit