শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দেশে ১৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৩২১ জন মারা গেছেন। এ সময় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জনে। আজ শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সারা দেশে নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৫৮ জন। আর একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। এ সময় ৪ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। এতে আরো বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ১১৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৫ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit