বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সকালের নাস্তায় রোজ রুটি-পাউরুটি? এর ফলে সমস্যা হতে পারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পুষ্টিবিদরা সকালের নাস্তায় কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেতে নিষেধ করছেন। এই নিষেধাজ্ঞার কারণ কী?

তাড়াহুড়ো থাকলে অনেকেই নাস্তায় আলাদা করে কিছু বানান না। দুধ-কর্নফ্লেক্স খেয়ে নেন। ছুটির দিনে আবার সকালের নাস্তায় অনেকেরই রুটি থাকে। কর্নফ্লেক্স, রুটি, পাউরুটি এই ধরনের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি।

পুষ্টিবিদরা বলছেন, কার্বোহাইড্রেটযুক্ত এমন খাবার খালি পেটে না খাওয়াই ভাল। রোগা হওয়ার জন্য অনেকেই কার্বোহাইড্রেট এড়িয়ে চলেন। সব ক্ষেত্রে তা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ শরীরে কার্বোহাইড্রেটেরও দরকার আছে। তাই বলে দিনের প্রথম খাবারটা কার্বোহাইড্রেটযুক্ত না হওয়াই ভাল। কার্বোহাইড্রেট ডোপামিন, কর্টিসলের মতো ‘ফিল গুড’ হরমোন ক্ষরণেও প্রভাব ফেলে। ফলে সারা দিন মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার চেয়ে সকালের নাস্তায় রাখুন প্রোটিনযুক্ত খাবার। সারা দিন শরীর থাকবে চনমনে ও চাঙ্গা।

১) সকালে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে পেটের মেদ বাড়তে পারে।

২) প্রোটিনের মতো দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে পারে না কার্বোহাইড্রেট। বার বার খিদে পায়। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাওয়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

৩) সকালের খাবারের উপর নির্ভর করে সারা দিন শরীরের হাল কেমন থাকবে। সারা দিন চনমনে থাকতে চাইলে দিনের শুরুটা যেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার দিয়ে না হয়।

৪) গ্যাসের সমস্যা থাকলে ভুলেও কার্বোহাইড্রেটযুক্ত খাবার সকালে খাবেন না। এতে গ্যাস, বদহজমের মতো অসুস্থতা আরও বেড়ে যেতে পারে।

সুস্থ-সবল থাকতে সকালের নাস্তা কেমন হওয়া জরুরি?

১) সকাল শুরু করুন এক গ্লাস পানি দিয়ে।

২) নাস্তায় রাখুন ডিম সেদ্ধ, কাঠবাদাম, মৌসুমি ফলের মতো স্বাস্থ্যকর কিছু খাবার।

৩) ভারী কোনও নাস্তা খেতে চাইলে প্রোটিনযুক্ত খাবার খান। চিয়া বীজের পুডিং, সব্জি দিয়ে তৈরি ওটস ইত্যাদি।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit