রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ড্রোন দিয়ে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দিনের মত ড্রোন মহড়া চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এতে কল্পিত শত্রুর অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে ও সফলতার সঙ্গে ধ্বংস করা হয়। মহড়ায় ইরানের সর্বাধুনিক ১৫০ ড্রোন ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার ড্রোন মহড়ার মুখপাত্র সাইয়েদ মাহমুদ মুসাভি এই দাবি করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

তিনি বলেন, দ্বিতীয় দিনের মহড়ায় সত্যিকারের অস্ত্র ব্যবহার করা হয়েছে। কল্পিত শত্রুর লক্ষ্য বস্তুগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে, বাকিগুলো আজকের মধ্যেই ধ্বংস করা হবে। মুসাভি জানান, ইরানের সামরিক বাহিনীর চারটি ইউনিট স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের ড্রোন পরিচালনা করে। কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকাসহ প্রায় পুরো ইরানের ভূখণ্ডের ওপর এসব ড্রোন মহড়া চালায়।

অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। এর মধ্যে কায়েম বোমা, আলমাস ক্ষেপণাস্ত্র এবং এমকে-৮২ বোমা ব্যবহার করে শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে শুরু করে জ্বালানি ট্যাংক, গোলাবারুদের ডিপো এবং রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit