রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ কুমিল্লার ৩ যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৭১ Time View

ডেস্কনিউজঃ সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান হিরণ।

নিহতরা হলেন মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক (২৪) ও মোঃ পারভেজ (২১), আবুল বাশারের ছেলে মোঃ সাদ্দাম (২২)।

দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন হলেন সাতপুকুরিয়া গ্রামের কাসেমের ছোট ভাই সুমন (৩৫) ও ভাগিনা রুবেল (২০)। তাদেরকে মুমূর্ষু অবস্থায় তায়েফের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দ্যেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হয় ফারুক। চালকের আসনে ফারুকের সাথে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলো। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় নেয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ওই কোম্পানিতে নিয়ে যান ফারুক। সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জামান।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করেছি। তাদের জন্য আইনি সহায়তা করবো।

কিউএনবি/বিপুল/ ২৬.০৮.২০২২/ দুপুর ১২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit