বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য সহ ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার  সারাদেশে হাম সন্দেহে আরও একজনের মৃত্যু মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে?

জলঢাকায় পজেটিভ বাংলাদেশ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও নগদ অর্থ বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৭৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পজেটিভ বাংলাদেশ (স্বেচ্ছায় সমন্বিত সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান) এর সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।বুধবার (২৪আগস্ট) বিকালে জলঢাকা উপজেলার গড় ধর্মপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষা অফিসার একেএম আনোয়ারুল কবির এর সভাপতিত্বে পজেটিভ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি অহেদুজ্জামান চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসাবে সহকারী শিক্ষা অফিসার একেএম আনোয়ারুল কবির, জেলা পিটিআই ইন্সট্রাক্টর জগদীশ চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অর্চনা রানী মন্ডল, গড় ধর্মপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শারফ হোসেন, শিক্ষক বিকাশ চন্দ্র রায়, মফিদুল ইসলাম, পজেটিভ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শাহনুর ইসলাম শাকিল প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে এলাকার ৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষাউপকরণ ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ প্রদান করেন অতিথিগণ। এর আগেও পজেটিভ বাংলাদেশ এর উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাদ্রাসা ও এতিম খানার শিশুদের খাদ্য সহায়তাসহ মেধাবী শিক্ষাথীদের শিক্ষা উপকরণ, নগদ অর্থ সহায়তা প্রদান করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যেগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/দুপুর ২.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit