শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

কোচের সঙ্গে সম্পর্ক, বাগদান সারলেন উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : নারী টেনিসে এক সময় নিয়মিত ছড়ি ঘুরিয়েছেন। ঐতিহ্যবাহী উইম্বলডন জিতেছেন দু’বার। এবার প্রিয় ইংল্যান্ড লন টেনিস ক্লাবে কোচ জিরি ভানেকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন সাবেক চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা। জানা গেছে, কিতোভার কোচ হিসেবে সাবেক টেনিস খেলোয়াড় ভানেক ২০১৬ থেকে কাজ করছেন। কোচ ও শিষ্যের মধ্যে এই সময়ই সম্পর্ক গড়ে ওঠে। দু’জনের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের কথা জানিয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরী লিখেন, ‘সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে চাই। নিজের প্রিয় জায়গাতেই ভানেককে হ্যাঁ বললাম।’

জানা যায়, ডব্লুটিএ ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা কিতোভার সঙ্গে সম্পর্কের জন্য প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় দুই সন্তানের পিতা ভানেকের। আর কোচ হিসাবে ভানেককে বেছে নেওয়ার আগে কিতোভা সম্পর্ক ছিন্ন করেন হকি খেলোয়াড় রাদেক মেলডির সঙ্গে। অথচ ২০১৫ সালের ডিসেম্বরে মেলডির সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন কিতোভা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা ও দ্য স্টার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit