রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন রণবীর কাপুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও আলিয়া ভাটকে প্রথমবারের মতো দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এখন জোরকদমে চলছে ছবির প্রচারণা। তবে আলিয়া সব প্রচারণায় থাকছেন না। অন্তঃসত্ত্বা হওয়ায় প্রচারণায় কম অংশ নিচ্ছেন তিনি। সে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্ত্রীকে নিয়ে রসিকতা করেন রণবীর। তবে বিষয়টি নেটিজেনরা ভালোভাবে নেননি। আলিয়ার আগে রণবীর আর কোন কোন অভিনেত্রীকে নিয়ে রসিকতা করেছেন সেসব ভিডিও এখন ভাইরাল হওয়া শুরু করেছে।

সম্প্রতি চেন্নাইয়ে ছবির প্রচার অনুষ্ঠানে অংশ নেন রণবীর। সেখানে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণবীর তার মন্তব্যের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি কখনই তাকে আঘাত দিতে চাই না। এটা মজা করেই বলেছিলাম। এ নিয়ে ট্রল করা হচ্ছে শুনে আলিয়া হেসেছে। সে আমার এই কৌতুকে মন খারাপ করেনি। কিন্তু আমার কথায় যদি আর কারও মনে কষ্ট লেগে থাকে সে জন্য আমি ক্ষমা চাইছি। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এটা বলিনি’। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit