রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের বেশি জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের চলতি অর্থবছরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ লাখ টন চাল বিতরণ বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : মন্ত্রী নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে উত্তপ্ত সংসদ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার মিরপুরে সাইনবোর্ড লাগলোর সময় ৩ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি, মারা গেছেন ৫১

আরও ১৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১০৭ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৫১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৭৭২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৯৬৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৮০৮ জন।  

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ২৩৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট তিন হাজার ৫২৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৭১২ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/বিকাল ৫.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit