মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

খাগড়াছড়ির গুইমারাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২ আহত ৯

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউপির  তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে  নিহত হয়েছে দুই জন আহত হয়েছেন চালক সহ ৯ জন।মঙ্গলবার(২৩ আগস্ট ২০২২ইং )ভোর ৪টার পর মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল ত্রলাকা থেকে  ট্রাক- ঢাকামেট্রো – ট ২৪-০৩৩১নিয়ে ড্রাইভার মাসুদ হোসেন ১০জন কাঠের শ্রমিক গুইমারা সিন্দুকছড়ি এলাকায় থেকে কাঠের গাড়ি লোড শেষে সকাল সাড়ে সাতটায় জালিয়াপাড়া -মহালছড়ি সড়কের তৈকর্মা এলাকায় রাস্তার পশে  কাঠবোঝাই ট্রাক  নিযন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা  শ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত ও চালক সহ আহত  ৯ জন।

দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করে।মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা:মো:মহিউদ্দিন জানান নিহতরা হাসপাতালে আসার পথে মারা গেছেন নিহতরা হলেন, মানিকছড়ি  উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ  হোসেনের ছেলে মো: রাজু আহম্মেদ ( ৩৫) একই এলাকার আঃ কাদেরের ছেলে মোঃ ইলিয়াস হোসেন (৩৬)। নিহত রাজু আহম্মেদ এর স্ত্রী ১ছেলে ১মেয়ে,ইলিয়াস হোসেন এর স্ত্রী ৩ কণ্যা সন্তান রয়েছে বলে উভয়ের  পরিবার নিশ্চিত করেছেন গুরুতর অবস্থ এক জনকে (চমেক) উন্নত চিকিৎসার জন্য   প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের  মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কৃর্তপক্ষ।

হাসপাতালে চিকিৎসাধীন  আহত  শ্রমিকেরা হলেন মো.আমিনুল ইসলাম  (৫০)   আবুছালেহ (৩২) মোঃ শাহ জামাল (৩৮)মোঃ ইউছুফ(৩৭) সাদ্দাম হোসেন(৩৫) মো;কিছল মিয়া (৩৫) মো:আলমগীর হোসেন (৪০) মো:সোহেল রানা (২২)মহিদুল ইসলাম (৩২) আহত গাড়ির চালক মো:মাসুদ হোসেন (২৫)  অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।আহত নিহত  সবাই মানিকছড়ি উপজেলার  গচ্ছাবিল এলাকার অধিবাসী।মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকায় নিহত  শ্রমিকদের স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত একজনকে  (চমেক) প্রেরণ করা হয়েছে  এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit