সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

এক যুগ পর যৌথ নদী কমিশন বৈঠকে বাংলাদেশ-ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : এক যুগ পর যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার (২৩ আগস্ট) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

ঢাকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। অপরদিকে, নয়াদিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের সচিব পঙ্কজ কুমার।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যৌথ নদী কমিশনের তথ্য বলছে, সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে বহমান ৫৪টি নদীর মধ্যে যে অমীমাংসিত ইস্যু, বিশেষ করে কুশিয়ারার পানিবণ্টন, ছয়টি অভিন্ন নদী- মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার, গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তা নিয়ে আলোচনা হবে। এছাড়া সাম্প্রতিক বর্ষায় দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীর পানি বেড়ে তীরবর্তী অঞ্চলে বন্যা প্রসঙ্গও থাকবে আলোচনার টেবিলে।

পানিসচিব পর্যায়ের বৈঠক শেষে একদিন বিরতি দিয়ে আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসবে ঢাকা-নয়াদিল্লি। ওই বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আর নয়াদিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

গত রোববার (২১ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রায় এক যুগ পর হতে যাওয়া জেআরসি বৈঠকের বিষয়টি ইতিবাচক হিসেবে অ্যাখ্যা দেন। বৈঠকে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রসচিব জানান, নদীতে অনেক ইস্যু। সেই ইস্যুগুলো বৈঠকে আলোচনা হবে। কিছু কিছু ইস্যুতে যদি সমস্যা সমাধান করা যায়, যেমন- কুশিয়ারা, গঙ্গার যে চুক্তি তা শেষ হবে ২০২৬ সালে, সে বিষয়ে কে কী ভাবছে তা জানা যাবে। আরেকটি হচ্ছে, এবার বন্যার সময় দেখেছি যে বন্যা সংক্রান্ত আগাম যে তথ্য-উপাত্ত বিনিময়ের ফলে আমাদের কিছু সুবিধা হয়েছে। আগামীতে যাতে এটা আরও জোরদার করা যায়।

মাসুদ বিন মোমেন বলেন, “নদী মানেই যে পানির হিস্যা তা নয়, আরও অনেক ইস্যু আছে। যে ইস্যুগুলো আমাদের মধ্যে আছে, তা আলাপের মাধ্যমে সমাঝোতা করা সম্ভব।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন নদীর জলসম্পদ বণ্টন, সেচ এবং বন্যা ও এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগ যৌথভাবে মোকাবিলা করতে ১৯৭২ সালের ১৯ মার্চ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে সমঝোতার মধ্যে দিয়ে গঠিত হয় যৌথ নদী কমিশন (জেআরসি)। সবশেষ ২০১০ সালে জেআরসি বৈঠক হয়েছিল। 

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ১১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit