মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

ডোমারে চার্জার অটোসহ কিশোর নিখোঁজ

আনিছুর রহমান মানিক,  ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১৫ Time View
আনিছুর রহমান মানিক,  ডোমার (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারীর ডোমার চার্জর অটোসহ বের হয়ে যাওয়ার পর বাড়ী ফেরেনি মো. আরিফ হোসেন(১৪) নামে এক কিশোর। সে ডোমার পৌরসভার ছোট রাউতা (কাজীপাড়া) এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। এব্যাপারে নিখোঁজ আরিফ হোসেনের বড় বোন ঝরনা আক্তার কেয়া প্রধান ডোমার থানায় একটি সাধারন ডায়েরী করেছে।ঝরনা আক্তার কেয়া জানান, গত ১৯ আগস্ট শুক্রবার বিকালে আমার বাবার চার্জার অটোটি নিয়ে বাড়ী থেকে বেড়িয়ে যায় আরিফ।

কিন্তু অনেক রাত্রী হলেও বাড়ী ফেরেনি সে। আমরা তার ব্যবহৃত মোবাইল নম্বর(০১৯৩০৯৮৫৩৯৩)  যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু উক্ত নাম্বারটি বন্ধ দেখায়। এরপর এলাকার বিভিন্ন স্থান, আত্মীয় স্বজনদের বাড়ী, হাট বাজার এবং ভাইয়ের পরিচিত বন্ধুদের সাথে যোগাযোগ করি। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।আরিফের খোজ খবর না পাওয়ায় ২০আগস্ট শনিবার ডোমার থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

আরিফের শারীরিক গঠন উচ্চতা-০৫” ৪ইঞ্চি , গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, চুল কালো, পড়নে ছিল নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সাদা রংগের গেঞ্জি। কোন সুহৃদ ব্যক্তি আরিফ হোসেনের দেখা পেলে বড়ভাই মো. মিনালের মোবাইল নাম্বার (০১৭৮৩৩৭৭০৩৪) যোগাযোগ করার অনুরোধ করেন।এব্যাপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী নিখোঁজ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফ হোসেন ও অটোটির সন্ধান করছে পুলিশ। আমরা দ্রুত সময়ে পেয়ে যাবো বলে আশাবাদী।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ১০.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit