মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ব্যাংকে লেনদেন ৯-৩টা, খোলা থাকবে ৫টা পর্যন্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের লেন‌দেন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হবে। আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। আগামী ২৪ আগস্ট থেকে এই সময়সূচি কার্যকর হবে।

আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ।

অপরদিকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়।

এ ছাড়া একই কারণে দেশে দুইদিন (শুক্রবার ও শনিবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকবে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করবে গণশিক্ষা মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit