শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ১৫ সেপ্টেম্বরের ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের  দ্বিতীয় ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে ১৫ সেপ্টেম্বরের ফ্লাইটের এই টিকিট বিক্রি শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘এ টিকিট শুধু বিমান হোস্ট সিস্টেমে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা প্রযোজনীয় ডকুমেন্টসহ বিমানের দেশে-বিদেশের যেকোনো বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন। এজন্য করোনা প্রটোকল নিশ্চিত হয়ে টিকিট সংগ্রহ করতে হবে।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আগামী ১৫ সেপ্টেম্বর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ বাংলাদেশ সময় বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪৫ মিনিটে।’

গুয়াংজু-ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের টিকিট বিমানের দেশি-বিদেশি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও কেনা যাবে। ফিরতি ফ্লাইটের ভাড়া বিমানের ওয়েবসাইটে উল্লেখ থাকবে। এর আগে গত ১৮ আগস্ট বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল ঢাকা-ওয়াংজু-ঢাকা রুটে বিমানের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit