রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

‘আমাদের গান গাইতে হবে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য আওয়ামী লীগ এলো দেশে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : দেশের অবস্থার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার এখন বর্গিদের সরকারে পরিণত হয়েছে। আমরা ছোট বেলায় মা, নানীদের মুখে খোকা ঘুমাল পাড়া জুড়াল, বর্গি এলো দেশে এই ছড়া শুনে ঘুমিয়েছি। কিন্তু এখন আমাদের গান গাইতে হবে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য আওয়ামী লীগ এলো দেশে। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, এই সরকার দুর্নীতি করতে গিয়ে কোনো খাত বাকি রাখেনি। করোনার মধ্যে আপনার দেখেছেন মানুষের স্বাস্থ্য নিয়ে কীভাবে দুর্নীতি করেছে। উত্তরায় সেখানে গার্ডার পরে পাঁচজন মানুষের মৃত্যু হয়েছে সেখানে প্রতি এক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। আমি জানি না এই ধরনের খরচ কোনো দেশে হয় কি-না। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ১৫ আগস্টের পুনরাভিত্তি হতে পারে বলে আশঙ্কা করছে। তাহলে আপনারা এই ১৫ বছরে কী এমন দেশ পরিচালনা করলেন যে এই ধরনের শঙ্কা তৈরি হয়? 

মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশে এত ঘটনা ঘটছে তা নিয়ে সংসদে আলাপ আলোচনা হয় না। তাই পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে এবং এই সরকারকে অবশ্যই পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit