মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

গ্রেপ্তার এড়াতে আগাম জামিন পেলেন ইমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট সোমবার পিটিআই দলের প্রধান ইমরান খানকে সন্ত্রাসবাদ আইনের মামলায় ২৫ আগস্ট পর্যন্ত সুরক্ষামূলক জামিন দিয়েছে। শনিবার এক জনসভায় ইমরান নারী বিচারক এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এর পরদিন রবিবার রাতে ওই মামলা করা হয়েছিল।

গত সপ্তাহে ইমরানের সহযোগী শেহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তা নিয়েই মেজাজ হারিয়েছিলেন ইমরান খান। ইমরানের আইনজীবী বাবর আওয়ান এবং ফয়সাল চৌধুরী ইসলামাবাদ হাইকোর্টে গ্রেপ্তারপূর্ব জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালতের কার্যক্রম শুরুর পর আইনজীবী আওয়ান বলেন, ইমরানের বানিগালার বাসভবন ঘেরাও করা হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট আদালতে যেতে পারছেন না।

তিনি সুরক্ষামূলক জামিন মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করেন। এ পরিস্থিতিতে পাকিস্তানজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নেতার সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় পিটিআই এর কর্মী সমর্থকরা রাজপথে নেমে আসেন। সূত্র: দ্য ডন

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit