বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

রাজস্থানে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের পালি জেলায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার (২০ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা জয়সলমিরের একটি মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটে।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় তিনি লেখেন, রাজস্থানের পালিতে হওয়া দুর্ঘটনা খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/বিকাল ৫.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit