বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

তুরস্কের মাধ্যমে নিষেধাজ্ঞা অকার্যকরের চেষ্টায় রাশিয়া : দাবি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন অভিযান ইস্যুতে রাশিয়ার ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মস্কো তা পাশ কাটিয়ে নিজের অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করছে দাবি করেছে মার্কিন সরকার।গতকাল শনিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সামরিক অভিযানের জের ধরে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুরস্কের সহযোগিতায় অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে মস্কো।

মার্কিন উপ অর্থমন্ত্রী ভ্যালি অ্যাডিমো তার তুর্কি সমকক্ষ ইউনুস এলিতাসের সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার শিকার রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে তুরস্ককে ব্যবহার করছে। এ সময় দুই মন্ত্রী রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান গত ৬ আগস্ট রাশিয়া সফরে যান। তিনি সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্ট বলেন, এখন থেকে দ্বিপক্ষীয় বাণিজ্যে রুবল ব্যবহার করবে মস্কো ও আঙ্কারা। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাশিয়ার ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা অনেকাংশে অকার্যকর হয়ে যাবে।

ওই যৌথ ঘোষণার জের ধরে পশ্চিমা দেশগুলো তুরস্ককে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, রাশিয়াকে নিষেধাজ্ঞা অকার্যকর করার কাজে সহযোগিতা করলে আঙ্কারার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে ন্যাটো জোটের সদস্য তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অতটা সহজ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন না।

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit