বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পিৎজায় মাংসের সঙ্গে আনারস, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবার পিৎজা। এতে মাংসের সাথে আনারসের মিশ্রণের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পিৎজার জন্মস্থান ইতালি বলছে, এটি একটি হতাশাজনক প্রক্রিয়া। গবেষকরা জানান, গরম করার কারণে আনারসে থাকা বিভিন্ন উপাদান স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

এক প্রস্থ মোটা গোলাকৃতির রুটির ওপর পনিরের প্রলেপ। তার সাথে টমেটো এবং কখনো কখনো টমেটোর সস। দেশ, কাল, সংস্কৃতি আর রুচি ভেদে যোগ হয় মাংস বা পেঁয়াজ কুচি। নেপোলিটান রন্ধনপ্রণালীর একটি অংশ হওয়া সত্ত্বেও পিৎজা সারা বিশ্বে তুমুল জনপ্রিয়।

আঠারো বা উনিশ শতকে ইতালির নেপলসে আধুনিক পিৎজার আবির্ভাব। তখনকার দিনে নাম ছিল নেপোলিটান পাই। রাফায়েল এসপোসিটো নামের এক ব্যক্তি প্রথম এই পিৎজা তৈরি করেন।

সম্প্রতি আলোচনায় এসেছে, পিৎজায় আনারসের সঙ্গে মাংসের মিশ্রণের টপিং দেয়ার বিষয়টি। পিৎজার আঁতুড়ঘর ইতালি বলছে, পিৎজাতে আনারস ব্যবহার বেশ হতাশাজনক। 

বলা হচ্ছে, পিৎজাতে আনারস ব্যবহার আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধের আইনের সমান। 

যদিও খাদ্যরসিকরা বলছেন, আনারসের মিষ্টতা, পনির এবং টমেটো সসের লবণাক্ততার সঙ্গে মাংস যখন একত্রিত হয়, তখন এটির স্বাদকে আরো উপভোগ্য করে তোলে। 

এদিকে, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি এগ্রিকালচারাল সেন্টারের খাদ্য বিজ্ঞানী ঝিমিন জু জানিয়েছেন, বিষয়টি মোটেই স্বাস্থ্যসম্মত নয়। আনারসকে গরম করা হলে, এতে থাকা শর্করা এবং জৈব এসিড মাংসের সাথে মিশে প্রচণ্ড রাসায়নিক বিক্রিয়া তৈরি করে। 

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ১১.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit