শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

কোভিড : বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বব্যপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৯৩ জন কম। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন, যা আগের দিনের তুলানায় লক্ষাধিক কম।

রোববার (২১ আগস্ট) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৯০৩ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ২৮৩ জন।

এ ছাড়া ব্রাজিলে নতুন করে মারা গেছেন ১০৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৪০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ৮৪ জন। 

ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন ৮৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৬৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১১০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯ জন এবং মারা গেছেন ৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ৯.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit