বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

সুদানে বন্যায় ৭৯ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে জুন মাস থেকে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদুল-জলিল আবদুল-রহিম বলেন, বন্যায় কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আনাদোলু এজেন্সিকে বলেন, “রাজধানী খার্তুম ছাড়া সুদানের ১৮টি রাজ্যই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

রোববার (২১ আগস্ট) জাতিসংঘ বলেছে, খাদ্য পীড়িত দেশটিতে জুন থেকে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় এক লাখ ৩৬ হাজার সুদানী নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে বর্ষাকাল সাধারণত জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। যেখানে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টিপাত এবং বন্যার সর্বোচ্চ মাত্রা পরিলক্ষিত হয়।

২০২১ সালের অক্টোবর থেকে সুদান একটি কার্যকরী সরকার ছাড়াই চলছিল। যখন সামরিক বাহিনী দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোকের অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে এবং জরুরি অবস্থা ঘোষণা করে রাজনৈতিক বাহিনী দ্বারা একটি “সামরিক অভ্যুত্থান” ঘটায়। যা নিতান্তই একটি নিন্দনীয় পদক্ষেপ।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ৯.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit