মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

জি২০ সম্মেলনে যাচ্ছেন পুতিন, যা বলল যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলেনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে  ইউক্রেনে আক্রমণ চালিয়ে রাশিয়ার জি২০ সম্মেলনে যাওয়ার নৈতিক অধিকার নেই বলে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই মুখপাত্র বলেন,ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ার জি২০ সম্মেলনে যাওয়ার নৈতিক অধিকার নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া আসবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। 

বর্তমানে জি-২০ জোটের চেয়ারম্যান হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পুতিনকে আসন্ন এ সম্মেলন থেকে বাদ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার ওপর চাপ প্রয়োগ করছে পশ্চিমা দেশগুলো। তবে পুতিনকে আমন্ত্রিত অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিতে রাজি হননি জোকো উইদোদো। এর বদলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সফর করে দুই দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া-ইউক্রেনের দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াকে ‘শান্তির পথ’ হিসেবে দেখে। নভেম্বরে আসন্ন জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit