মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

রিজার্ভ কমে যাওয়ায় বিপাকে ভুটান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ভুটান যাত্রীবাহী যানবাহন, ভারি আর্থমুভিং মেশিন এবং কৃষি যন্ত্রপাতি ব্যতিত সমস্ত যানবাহন আমদানি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

ভুটানের জনসংখ্যা ৮ লাখেরও কম। রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বের বাকি দেশগুলোর মতো বিপাকে পড়েছে ভুটানও। তেল ও শস্যের দাম বেড়ে গেছে। এছাড়া মহামারী করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবও পড়েছে দেশটির অর্থনীতিতে। করোনার কারণে ভুটানে দুই বছর ধরে বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ছিল। 

ভুটানের রাজকীয় অর্থ বিষয়ক সংস্থা গত মাসে জানায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ছিল ৯৭০ মিলিয়ন ডলার। একই বছরের এপ্রিলে তার ছিল ১.৪৬ বিলিয়ন ডলার।

মূলত যানবাহন আমদানির কারণেই রিজার্ভ কমেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ১.৫ মিলিয়ন গুলট্রাম (২০ হাজার ডলার) এর কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। পর্যটনের ব্যবহার এবং প্রচারের জন্য মূলত এ আমদানিতে ছাড় দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit