মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

‘রিজার্ভ নিয়ে রাজনীতি হচ্ছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দেশে বৈদেশিক মুদ্রা ডলারের রিজার্ভ ভালো আছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিএনপির শাসনামলে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার ছিল। সে জায়গা থেকে আওয়ামী লীগ সরকার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। শনিবার দুপুরে সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মান্নান বলেন, রিজার্ভ নিয়ে রাজনীতি হচ্ছে। একটা মহল রিজার্ভ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। রিজার্ভ কিছু দিন কমলেও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর কারণে এখন রিজার্ভ বাড়তে শুরু করেছে।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রবাসীরা তাদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। প্রবাসীরা এখন বেশি পরিমাণে টাকা দেশে পাঠাচ্ছেন। তারা আমাদের রিজার্ভ বৃদ্ধির মহানায়ক।  স্যালুট দেই তাদেরকে। আমাদের রিজার্ভ তলানিতে থাকার প্রশ্নই ওঠে না। ৩৯ বিলিয়নে নেমে আবার ৪০ ক্রস করেছে। রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, ডলারের দামের ওপর সরকারের একটি প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল। বিশ্ব বাজারের চাপে তা ভেঙে পড়ে। তাই ডলারের দাম বেড়ে গিয়েছিল। এখন আবারো ডলারের দাম কমতে শুরু করেছে। এটি আরও সুসংহত হবে। ডলার আমাদের টাকা নয়, এটি বিশ্ব মোড়ল মার্কিনিদের টাকা। গ্যাস-তেল সংকটের প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন সারা বিশ্বে গ্যাসের নতুন বাজার সৃষ্টি হয়েছে। সে জন্য বাংলাদেশের ওপর চাপ রয়েছে। গ্যাস-কয়লা এমন জিনিস নয় যে খুঁজলেই পেয়ে যাব। গ্যাস-কয়লা অনুসন্ধানে সময় লাগবে। আগামী দিনের শক্তির উৎস গ্যাস নয়, কয়লা নয়, তেলও নয়। আগামী দিনের শক্তির উৎস হবে নবায়নযোগ্য সৌরশক্তি। সরকার সে পথে হাঁটছে। বাংলাদেশ একা নয়, সারা বিশ্বে সৌরশক্তির ব্যবহারের দিকে যাবে। 

এ সময় চা শ্রমিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয় নিয়ে সচেতন আছে। যারা কায়িক শ্রম দিয়ে জীবনযাপন করে তাদের প্রতি ন্যায়বিচার করা প্রয়োজন। তারা দারিদ্র্যতা ও অবিচারের স্বীকার। চা বাগানের শ্রমিক কল্যাণের জন্য অনেক সংস্কারের প্রয়োজন আছে। বাগান মালিকরা তাদের অনেক সুযোগ সুবিধা দেন- তা টাকায় নয়। সরকার চায় ন্যায্য মজুরি নিশ্চিত করতে। 

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর চন্দ্র দাস ও কৃতি শিক্ষার্থী রাইসা রহমান চন্দ্রিমা প্রমুখ। 

অনুষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকার প্রাইজবন্ড ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন কৃতি শিক্ষার্থীদের ৮ হাজার টাকার প্রাইজবন্ডসহ শেখ মুজিবুর রহমানের জীবনীর বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা পরিষদ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit