মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

গরু পাচার মামলায় অনুব্রত ফের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আদেশে অনুব্রতকে বুধবার (২৪ আগস্ট) পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। বিচারক বলেন, এ সময়ে অনুব্রত মন্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর রাখতে হবে। এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। চলতি মাসের ১১ তারিখ কলকাতা থেকে আনুমানিক আড়াইশো কিলোমিটার দূরের বীরভূমের নিচু পট্টি এলাকার নিজের বাড়ি থেকে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট। ‌

গ্রেফতার করার পর তাকে তোলা হয় আদালতে এবং ১০ দিনের সিবিআই রিমান্ডের মঞ্জুর করেন বিচারক। ‌শনিবার তাকে আদালতে তোলার কথা ছিল। সেই মতো কলকাতা থেকে সকালে আসানসোলের বিশেষ আদালতে নেয়া হয় তাকে।‌এজলাসে তোলা হলে অনুব্রত মন্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে সিবিআই আইনজীবী দাবি করেন, এই প্রভাবশালী নেতা জামিন পেলে কোটা আইনি ব্যবস্থা প্রভাব ফেলার চেষ্টা করবেন। গরু পাচার মামলায় বড় তথ্যপ্রমাণ হাতে রয়েছে সিবিআইয়ের হাতে। তাই এই মামলার তদন্ত চলার সময় এই ধরনের ব্যক্তিকে জামিন দিলে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে।‌ এরপরই বিচারক জামিনের আবেদন নাকচ করে দিয়ে ২৪ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন। ‌

এদিকে কলকাতা থেকে বিশেষ ব্যবস্থাপনায় নিরাপত্তার মধ্য দিয়ে অনুব্রত মন্ডলকে আসানসোলে নিয়ে যাওয়ার পথে বিভিন্ন এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বৃক্ষ প্রদর্শন করেন বিজেপি এবং কংগ্রেস সমর্থকরা। মহাসড়কে মাগুর মাছ ফেলে অভিনব প্রতিবাদ দেখান কংগ্রেস সমর্থকরা। প্রসঙ্গত, কথিত রয়েছে যে এক সময় মাগুর মাছ বিক্রি করতেন অনুব্রত মন্ডল। এই মুহূর্তে তার কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠী বিজেপি বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয়। ‌এরই মধ্যে সিবিআই তদন্তে নেমে প্রভাবশালী এই তৃণমূল নেতার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা জব্দ করেছে। এছাড়াও কোটি কোটি টাকার সম্পদের হদিস পাওয়া গেছে। ‌

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit