মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

কোনো দেশ নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘কেউ যদি বলে অমুক দেশ আমাদের স্থিতিশীল করবে, ক্ষমতায় রাখবে এসব ভিত্তিহীন কথা। আওয়ামী লীগ জনগণের, জনগণের মাঝ থেকে ক্ষমতা নিয়ে উঠে এসেছে। আমরা কোনোদিন পার্শ্ববর্তী কোনো দেশ, ক্ষমতাশীল দেশ, পরমাণু শক্তিধর দেশ, কাউকে মনে করি না যে আমাদের ক্ষমতায় রাখবে। আমরা জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই।’

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক স্থিতিশীল সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলন করে, হুমকি দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে না। ২০২৩ সালে এ দেশে নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভোটেই আমরা আগামী দিনের সরকার গঠন করতে চাই। জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে, তাহলে আমরা জনগণকে স্যালুট করে, ক্ষমতা হস্তান্তর করে চলে যাব’।

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি এ দেশের যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে, সেই কবর থেকে বিএনপি আর কোনোদিন বের হতে পারবে না। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তারা যদি নিজেদের সম্পৃক্ত করতে না পারে, মানুষের কাছে যদি ক্ষমা না চায়, যারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদ্যুৎ উৎপাদন না করে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা এদেশের ক্ষমতায় আসবে না।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করা। আমাদের সংবিধানে রয়েছে, সকল নির্বাহীরা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রীসহ আমিও একজন নির্বাহী। সবাই নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে, সেভাবেই আমাদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, বিএনপি সেই নির্বাচনে আসবে।’

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল। আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।  

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit