শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ড্রাগন ফলে নতুন স্বপ্নের হাতছানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৫৭ Time View

ডেস্ক নিউজ : চার ভাইয়ের মধ্যে তিন ভাই উচ্চ শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মরত। নিজেও ডিগ্রি পাশ করে গ্রামের বাড়িতে ফিরে আসেন। উদ্দেশ্য গ্রামে থেকে পরিবারের সম্পত্তি দেখভালের পাশাপাশি চাষাবাদ করে সফলতা অর্জন করা। 

বর্তমানে তার বাগানের প্রতিটি গাছে শোভা পাচ্ছে বেশ কয়েক ধরণের ড্রাগন ফল। রোগ-বালাই কম হওয়ার পাশাপাশি চাষ পদ্ধতি সহজ হওয়ায় এবং বাজারে ভালো চাহিদা থাকায় বিদেশি এ ফল চাষে এরইমধ্যে আগ্রহ প্রকাশ করতেছে আশপাশের চাষিরা। অনেকেই জানতে চাইছেন, কিভাবে অল্প সময়ে ফলন আনতে সক্ষম হয়েছি আমরা।

ফলের বাগানের পরিচর্যা করতে করতে মিঠু জানান, গত দুই বছর কষ্ট করে ড্রাগন গাছগুলোর যত্ন করেছি। ইতিমধ্যেই ফল পেতে শুরু করেছি। এখন প্রতিমাসে অন্তত দুই বার ফল কেটে বাজারজাত করছি। ক্রমেই বাড়ছে এর চাহিদা। ফলে এবছর নতুন করে বাগানের পরিধি বাড়িয়েছি। কয়েকদিন পূর্বে বাগানের পাশের জমি কিনেছি। স্বপ্ন দেখছি ড্রাগন ফলের বিশাল বাগান করার। এখনই লাভের কথা ভাবছি না, কারণ অন্তত ২০/২৫ বছর ধরে এই গাছে ফলন পাবো। এছাড়া এবছর থেকে কৃষকদের আগ্রহ দেখে চারা করার কাজও শুরু করেছি।

তিনি আরও জানান, ইউটিউবের ভিডিও দেখে ৭০ শতক জমিতে বেড তৈরি করে ৭০০  ড্রাগন চারা রোপণ করেন। বেড তৈরি থেকে শুরু করে চারা রোপণ ও গাছের পরিচর্যায় এ পর্যন্ত তার প্রায় ৭ লক্ষ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। বর্তমানে প্রতিটা গাছে ড্রাগন ফল ধরেছে। পর্যায়ক্রমে ফলন আরও বৃদ্ধি পাবে বলেও আশা করছেন তিনি। পাইকারি ও খুচরা ফল বিক্রি করে তিনি এখন সফল কৃষক।

দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাতুল ইমরান বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ ড্রাগনে প্রচুর পরিমাণ ভিটামিন সি, মিনারেল রয়েছে। একটি ড্রাগন ফলে ৬০ ক্যালরি পর্যন্ত শক্তি এবং প্রচুর ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধে ড্রাগন ফল খুবই কার্যকরী।

আরেক উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম বলেন, মিঠুর মতো চাষিদের কারণে এটি দেশীয় ফল হিসেবেই মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। উপজেলার বিভিন্ন বাজারের ফলের দোকানগুলোতে এখন দেশীয় ফলের মতোই মিলছে ড্রাগন ফল। কৃষি বিভাগ সার্বিক পরামর্শ ও সহযোগিতা করে আসছে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit