শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২১২ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরে লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) ও শান্ত (৩) নামের দুই চাচতো ভাইয়ের মৃত্যু হয়েছে । বুধবার ১৭ অগাস্ট বিকেলে উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আলিফ ওই গ্রামের সাজেদুল ও শান্ত শাহিনুরের ছেলে।লালপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলিফ ও শান্ত বাড়ির পাশে খেলাধুলা করছিল।

কিন্তু কিছু সময় পরে পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল হক জানান, শিশুদের হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit