শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২০০ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিল দেশটির সরকার। দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য চালু করা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনের ওপর সাময়িক যে স্থগিতাদেশ দেয়া হয়েছিল তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ খবর দেন।দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া তাদের শ্রম চাহিদা পূরণের জন্য স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীদের উপর নির্ভর করে থাকে। কিন্তু গত ৩ বছর মহামারির কারণে নতুন করে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত থাকায় দেশটিতে চরম শ্রমিক সংকট তৈরি হয়।

এই শ্রমিক সংকট নিরসনে ২০২১ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে মালয়েশিয়া। এরপর চলতি বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।বিদেশি কর্মী নিয়োগ দিতে মালয়েশিয়া সরকার সম্প্রতি অনলাইনে আবেদন করার পোর্টাল চালু করে। কিন্তু হঠাৎই পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।৫ আগস্ট মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে অনলাইনে আবেদনের সুবিধা। ১ সেপ্টেম্বর থেকে আবেদনের জন্য আবারও পোর্টাল চালু হবে বলেও জানানো হয়।তবে ঘোষিত সময়সীমার দুই সপ্তাহ আগেই পোর্টাল খুলে দেয়ার কথা জানালো মালয়েশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) বিবৃতিতে মানব সম্পদ বিষয়ক মন্ত্রী এম সারাভানান বলেন, বিদেশী কর্মী নিয়োগের জন্য পোর্টালের মাধ্যমে আবেদনের ওপর সাময়িক যে স্থগিতাদেশ ছিল তা আগামী শুক্রবার (১৯ আগস্ট) থেকে তুলে নেয়া হবে।সারাভানান বলেন, দেশটির বিভিন্ন শিল্প-কারখানার স্থবিরতা কাটিয়ে উঠার লক্ষ্যে তাদের অনুরোধের ভিত্তিতে মূলত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, চলতি মাসের মধ্যেই আরও অন্তত ৪ লাখ বিদেশি কর্মীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি আরও ভালভাবে পর্যবেক্ষন করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে ১৫ সদস্য ও মানবসম্পদ মন্ত্রণালয় থেকে আরও ৫ জন প্রতিনিধির একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শিল্প মালিকদের অনুরোধে কর্মসংস্থান আইন ১৯৫৫-এর সংশোধনীর বাস্তবায়ন সাপ্তাহিক ৪৮ ঘণ্টা কাজের কর্মঘণ্টা কমিয়ে ৪৫ ঘণ্টায় নামিয়ে আনার বিষয়টি স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সাথে আলোচনা চলছে বলেও জানান মানব সম্পদ বিষয়ক মন্ত্রী।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit