সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

সাজেকে দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২০১ Time View

ডেস্কনিউজঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) এবং শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।

নিহত ইলিয়াছ আলীর বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং শ্রমিক অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেকের মাচালং এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাচালং বাজার থেকে একটি চাঁদের গাড়ি কলা বোঝাই করে বাঘাইহাটে আসার পথে সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ দুপুর ১.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit