সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

বাড়তে পারে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টিপাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সারা দেশের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে।

বুধবারের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তবে তিন দিনের পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশে অবস্থান করছে এবং ক্রমশ তা দুর্বল হয়ে পড়ছে। এ ছাড়াও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit