বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

গার্ডার দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ঝর্ণা বেগম ও তার দুই শিশু সন্তান জান্নাতুল ও জাকারিয়ার লাশ মেলান্দহ উপজেলার আগ পয়লা গ্রামের বাড়িতে আনা হয়। একই সময়ে দুর্ঘটনায় নিহত ঝর্ণার বড় বোন ফাহিমার লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামে।

পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। এসময় তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের একনজর দেখতে ভীড় জমান প্রতিবেশীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এর আগে গত সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত হন প্রাইভেট কারে থাকা ৫ জন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় হৃদয় এবং রিয়া মনির। ১৫ আগস্ট বৌভাত শেষে হৃদয়ের বাবা রুবেল মিয়া প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে ছিলেন হৃদয়, রিয়া, রিয়ার মা ফাহিমা (৩৭), তার খালা ঝর্না (২৮) এবং ঝর্নার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। পথে উত্তরার জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে পৌঁছালে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে নবদম্পতি হৃদয় ও রিয়া ছাড়া সবাই মারা যান। তবে গুরুতর আহত হন নবদম্পতি।

এদিকে, একইসঙ্গে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব ঝর্ণার স্বামী জাহিদ। কোনো শান্তনাই যেন বাঁধ মানছে না। 
তিনি বলেন, আগামী শুক্রবার ঢাকায় গিয়ে স্ত্রী ও সন্তানদের বাড়িতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় এভাবে সবাইকে হারিয়ে ফেলব, তা কোনোদিনই ভাবিনি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit