মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

রাজধানীতে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৬০ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ওই সড়কের একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার শহীদ ফারুক সড়কের হাবুর কাঁচামাল দোকানের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে পরিচিতরা তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবুকে হাসপাতালে নেওয়া জুয়েল নামে একজন জানান, আবু বকর সিদ্দিক হাবু যাত্রাবাড়ি ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। শহীদ ফারুক সড়কে তার কাঁচামালের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। বিস্তারিত জানার জন্য আমরা কাজ করছি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/বিপুল /১৬.০৮.২০২২/ রাত ৯.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit