বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নওগাঁর সাপাহারে ধান বোঝাই ট্রলি উল্টে এক ব্যক্তি নিহত

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁর সাপাহারে একটি ধান বোঝাই ট্রলি উল্টে মাহবুবুর রহমান(৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের ধনটিপাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহবুবুর রহমান, পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রাম থেকে ট্রলি ভর্তি ধান নিয়ে বিক্রির জন্য মাহবুবুর রহমান ও তার বাবা ময়েজ উদ্দীন পার্শ্ববর্তী পোরশা উপজেলার শিশা বাজারে নিয়ে যাচ্ছিলেন ।

বাবা ট্রলির চালকের পাশে বসে ছিলেন আর ট্রলির উপরে ধানের বস্তায় বসে ছিল মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে মাহবুবুর নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit