বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বেগুনেরও আছে অনেক গুণ, খেলে কী উপকার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বেগুনের নাই কোনও গুণ। এমন কথা যারা বলেন, মোটেও ঠিক বলেন না। বিশেষজ্ঞদের মতে সুস্বাদু এই সবজির একাধিক উপকারিতা রয়েছে। এমন এমন গুণ, যা জানলে আজই হয়তো বাজার থেকে কেজি খানেক বেগুন কিনে চলে আসবেন। 

বাঙালির ভাত, ডাল কিংবা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা চাই, আবার মুড়ির সঙ্গে একটু বেগুনি হলে মন্দ হয় না। রাতের দিকে একটু বেগুন পোড়াও চলতে পারে। আবার খাদ্যরসিকরা বেগুন ভর্তা, ‘সরষে বেগুন’ও বেশ পছন্দ করেন। কালো জিরা, কাঁচামরিচ ফোড়ন দিয়ে বেগুন-ইলিশের ঝোলে প্রায় গোটা এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়। এহেন গুণী বেগুনে কী কী রয়েছে জানেন? 

১)  ফাইটোনিউট্রিয়েন্টস নামের একটি জিনিস এই সবজিতে থাকে। তা আপনার মগজাস্ত্রে শান দেয়। এর জোরেই স্মৃতিশক্তি ভাল হয়। আবার মানসিক স্বাস্থ্যও নাকি ভাল থাকে। সেই কারণেই কেউ কেউ বেগুনকে ‘ব্রেন ফুড’ বলে থাকেন। 

২) শরীরের হাড় মজবুত করতে বেগুন খুবই উপকারী। অস্টিওপোরোসিসের মতো রোগের ক্ষেত্রে এই সবজি খুবই কাজে দেয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।

৩) বেগুনের মধ্যে ক্যানসারের বিরুদ্ধে লড়ার উপাদানও রয়েছে। একে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাঙ্গানিজ থাকে। যা শরীরের কোনও সংক্রমণ রুখতে কাজে দেয়। শরীরকে ভিতর থেকে রোগ প্রতিরোধের শক্তি জোগায়। 

৪) এই সবজি অ্যানিমিয়া রোধেও কাজে দেয়। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে বেগুন। 

৫) সুস্থ হৃদয়ের জন্য বেগুন অবশ্যই খাওয়া উচিত। কারণ এই সবজি কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে। 

৬) কোলেস্টেরল কম করার উপাদানের পাশাপাশি বেগুনে প্রচুর ফাইবারও রয়েছে। ফলে তা ওজন কমাতেও সাহায্য করে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit